মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

উখিয়ায় পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক-১

শেয়ার করুন

উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা সহ শীর্ষ মাদক বিক্রেতাকে আটক করেছেন পুলিশ। গত বুধবার গভীর রাতে উখিয়া থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ রাজাপালং ইউনিয়নের মহিলা কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে খোরশেদ আলম(৩৫) কে আটক করে থানায় নিয়ে আসেন। আটককৃত মাদক বিক্রেতার কাছ থেকে ২১৫ পিস ইয়াব ট্যাবলেট, ৫ পুরিয়া গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করেন। সেই রাজাপালং ইউনিয়নের মৃত আলী আহমদের ছেলে বলে পুলিশ জানিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে মাদক বিক্রেতাকে কক্সবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে উখিয়া থানার তদন্ত ওসি হাবিবুর রহমান জানিয়েছেন। উখিয়া থানার ওসি জহিরুল ইসলাম বলেন, মাদক নির্মূলে পুলিশ তৎপর রয়েছে।

শেয়ার করুন