২২ মে, ২০২৬ | ৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৪ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

উখিয়ায় নব্য জেএমবির এক সদস্য গ্রেফতার: সরঞ্জাম উদ্ধার

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারের সীমান্ত উপজেলা উখিয়ার কোটবাজার এলাকা থেকে নব্য জেএমবির এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের সদ্যসরা। রবিবার উখিয়া উপজেলার রতœাপালং ইউনিয়নের কোটবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত শরফুল আউয়াল (৩০) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর মুন্সিবাড়ী এলাকার জামশেদ চৌধুরীর ছেলে। ওই সময় তার কাছ থেকে ১টি ল্যাপটপ, ৬ টি মোবাইল সেট, ৩ টি সীম কার্ড, ২ টি পেন ড্রাইভ এবং ০১ টি ট্রাভেলস ব্যাগসহ পাওয়া যায়।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. রুহুল আমিন বলেন, জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগে শরফুলের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় ৪ টি মামলা রয়েছে।
কোটবাজারের একটি বাড়িতে শরফুল আত্মগোপন করে আছে এমন তথ্য পেয়ে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
তিনি আরও বলেন, নব্য জেএমবির এ সদস্য গত জানুয়ারি মাসে জামিনে বের হয়ে জিহাদের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠার নামে ফেইসবুক ব্যবহার করে জঙ্গি তৎপরতা চালা”িছল।
তবে এর আগে শরফুল কোন মামলায় কবে গ্রেপ্তার হয়েছিল তা বিস্তারিত জানাতে পারেননি র‌্যাব কর্মকর্তা। শরফুলকে জিজ্ঞাসাবাদ শেষে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, গ্রেফতারকৃত জেএমবি সদস্যের বিরুদ্ধে উখিয়া থানায় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (১৩) ধারা মোতাবেক মামলা রুজু করা হয়েছে। মামলা নম্বর- ২৯, তারিখ- ৩১/১২/২০১৭। তাকে কঠোর পুলিশী পাহারায় আদালতে প্রেরণ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।