১৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ৩ ফাল্গুন, ১৪৩২ | ২৭ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

উখিয়ায় ধারালো অস্ত্রসহ ৫ রোহিঙ্গা ডাকাত গ্রেফতার


বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে ৫ রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের সদস্যরা। সোমবার দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে ডাকাতির বেশ কিছু সরঞ্জামসহ ৪টি মোবাইল জব্দ করা হয়েছে। আটকরা হলো, কক্সবাজারের উখিয়ার কুতুপালং মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পের বি-বি জোনের বøক ১-২ এর বাসিন্দা মৃত রফিকের ছেলে মো. করিম (৪৬), একই ক্যাম্পের বøক এএ-বি’র মৃত হাবিবুল্লাহর ছেলে মো. আমিন (২৬), একই বøকের নুর মোহাম্দদের ছেলে মো. শাকের (২০), বøক ই-১ (নতুন)’র মৃত নুর আলমের ছেলে মো. রশিদ (২১) ও নাইটংপাড়ার আবু বক্করের ছেলে মো. নূর ইসলাম (২৬)।
র‌্যাব-৭‘র সিনিয়ির সহকারি পরিচালক (মিড়িয়া) সিনিয়র সহকারি পুলিশ সুপার মিমতানুর রহমান জানান, কক্সবাজারের উখিয়ার মধুছড়া এলাকায় ৭-৮ জনের ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর মো. রুহুল আমিনের নেতৃত্বে র‌্যাবের একটি দল অভিযান চালায়। এসময় ঘটনাস্থল থেকে পাঁচ রোহিঙ্গা ডাকাতকে আটক করে। আটককৃতদের কাছ থেকে ২টি রামদা, ২টি কিরিচ, ৩টি ছোট দা ও ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন সময়ে উক্ত এলাকায় ডাকাতি এবং এলাকার লোকজনকে জিম্মি করে টাকা হাতিয়ে নেয়ার কথা স্বীকার করে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।