১৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ৪ ফাল্গুন, ১৪৩২ | ২৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

উখিয়ায় ধান ক্ষেত থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

বিশেষ প্রতিবেদকঃ

কক্সবাজারের উখিয়ায় ধানক্ষেতে থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তবে লাশের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। লাশটি রোহিঙ্গা নারীর লাশ বলে ধারণা করা হচ্ছে।

রোববার (৬ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে রোহিঙ্গা অধ্যুষিত এলাকা কুতুপালং বাজার এলাকা থেকে লাশ উদ্ধার করে উখিয়া থানা পুলিশ।

স্থানীয়রা জানান, এই দিন সকালের দিকে উল্লেখিত এলাকায় গ্রামের লোকজন একটি জমিতে অজ্ঞাত এক নারীর লাশ পড়ে থাকতে দেখেন। লাশ দেখে তাঁরা থানায় খবর দেন। পরে উখিয়া থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, এখনো পরিচয় সনাক্ত করা যায়নি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।