১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

উখিয়ায় ধর্ষণ মামলায় এইচএসসি পরীক্ষার্থী আটক

Copy of atok
কক্সবাজারের উখিয়ায় এইচএসসি পরীক্ষার প্রথম দিন পরীক্ষা থেকে কেন্দ্র থেকে বের হওয়ার পরপরই পুলিশ সাহেদুল ইসলাম ইমন নামে এক পরীক্ষার্থীকে গতকাল বুধবার গ্রেপ্তার করেছে। ওই পরীক্ষার্থীর বিরুদ্ধে প্রতারণা করে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হাবিবুর রহমান এইচএসসি পরীক্ষার্থীকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, রতœাপালং ইউনিয়নের ভালুকিয়া হাই স্কুলের ৮ম শ্রেণীর ছাত্রী স্থানীয় হাজী মেহের আলীর মেয়ে জন্নাতুল ফেরদৌসের সাথে পার্শ্ববর্তী রতœা গ্রামের জহির উদ্দিন প্রকাশ গরু ডাক্তারের ছেলে সাহেদুল ইসলাম ইমনের প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কের জের ধরে ইমন ফুসলিয়ে মিথ্যা আশ্বাস ও প্রতারণার মাধ্যমে ৪/৫ দিন পূর্বে ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। ডাক্তারী পরীক্ষা ও তদন্তে উক্ত এইচএসসি পরীক্ষার্থী কর্তৃক স্কুল ছাত্রী ধর্ষণের ব্যাপারে নিশ্চিত হওয়ায় সোমবার উখিয়া থানায় একটি ধর্ষণ মামলা লিপিবদ্ধ হয়। এ মামলায় গতকাল বুধবার দুপুর ১ টার পরে এইচএসসি পরীক্ষার্থী সাহেদুল ইসলাম ইমনকে গ্রেপ্তার করা হয় বলে তিনি জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।