মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

উখিয়ায় দু’দিন ব্যাপী চক্ষু চিকিৎসা সম্পন্ন

শেয়ার করুন

Pic-25-03-15ffg
উখিয়ায় চট্টগ্রাম রোটারী ক্লাব ও সাউদার্ন মেডিকেল কলেজ ও হসপিটালের যৌথ উদ্যোগে গত ২ দিনব্যাপী পালং গার্ডেনে বিনামূল্যে চক্ষু চিকিৎসার সেবা কার্যক্রম অগ্রগতি বিষয়ক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সংবাদ সম্মেলনে উখিয়া প্রেস ক্লাবের সংবাদকর্মী ছাড়াও এলাকার বিশিষ্ট সমাজসেবক ও চক্ষু চিকিৎসা ক্যাম্পে আগত রোগীদের উপস্থিতিতে চট্টগ্রাম রোটারী ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান লতিফ আনোয়ার চৌধুরী খোকা সাংবাদিকদের কাছে এক বিফ্রিং-এ বলেছেন, উখিয়া উপজেলার বিভিন্ন তৃণমূল এলাকার ৫’শ দরিদ্র ও হতদরিদ্র রোগীকে সুচিকিৎসা দিয়েছে এবং ৫০ জন রোগীর ছানি অপারেশন করা হয়েছে। এভাবে সুচিকিৎসা বঞ্চিত হত দরিদ্র মানুষের সেবায় রোটারী ক্লাব অব চট্টগ্রাম দীর্ঘকাল যাবত নিঃস্বার্থভাবে সেবামূলক কার্যক্রম চালিয়ে আসছে। চট্টগ্রামের সীতাকুন্ড এলাকায় রোটারী ক্লাব-এর সার্বিক সহযোগিতায় পোলিও মুক্ত করতে অগ্রণী ভূমিকার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি আরো বলেন, আগামী ২০১৭ সাল পর্যন্ত উক্ত রোটারী ক্লাব চট্টগ্রাম-এর উদ্যোগে চট্টগ্রাম জেলা ছাড়াও কক্সবাজার জেলার রামু, উখিয়া ও টেকনাফ উপজেলায় স্থানীয় অভীষ্ট লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীদের চক্ষু রোগী সহ বিভিন্ন রোগীদের সুস্বাস্থ্য সেবা, নিরক্ষর বয়স্কদের গণশিক্ষা কার্যক্রম, এতিম শিশুদের ও ছিন্নমূল মানুষের জন্য আর্থিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়নের জন্য মহাপরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন। ওই দু’দিন ব্যাপী চক্ষু ক্যাম্পে সফলভাবে চিকিৎসা ও অপারেশন কাজ করেছেন ডিরেক্টর এন্ড হেড অব দ্যা ডিপার্টমেন্ট আই চট্টগ্রাম ডায়াবেটিকস হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ অর্পনা দাশ ও ডাঃ নওশেদ আহমদ। উক্ত সাংবাদিক সম্মেলনে উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আব্দুর রহিম এডভোকেট, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা উখিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক নূরুল আমিন সিদ্দিক (সাংবাদিক), উখিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাক ও দৈনিক সুপ্রভাত বাংলাদেশ -এর উপজেলা প্রতিনিধি রফিক উদ্দিন বাবুলসহ বিভিন্ন পত্রিকার সাংবাদিক ছাড়াও উক্ত আই ক্যাম্পে চিকিৎসকদের মধ্যে রয়েছে রোটারী ক্লাব অব আগ্রাবাদের ম্যানেজিং ডাইরেক্টর ডাঃ নূরুল আলম চৌধুরী, ডাঃ আহমুদুল বারী, ডাঃ নাজমুল ওহাব মজুমদার ও সমন্বয়কারী অধ্যাপক কবীর আহমদ চৌধুরী সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন