মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

উখিয়ায় তালিকাভূক্ত মানব পাচারকারী মোঃ আলম আটক

শেয়ার করুন

images
কক্সবাজারের উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে পুলিশের তালিকাভূক্ত মানব পাচারকারী মোহাম্মদ আলম (৪০) কে আটক করেছে। উখিয়া থানা পুলিশের উপপরিদর্শক রাজেস বড়–য়ার নেতৃত্বে একদল পুলিশ শনিবার ১১ টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পশ্চিম সোনার পাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই মানব পাচারকারীকে আটক করে থানায় নিয়ে আসেন। আটককৃত মানব পাচারকারী উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পশ্চিম সোনার পাড়া গ্রামের সাদেক আলীর ছেলে বলে পুলিশ জানিয়েছেন। গ্রেফতারকৃত মানবপাচারকারীকে ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে। উখিয়া থানার ওসি জহিরুল ইসলাম খান বলেন, মানব পাচারকারীর বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। পুলিশের পক্ষ থেকে প্রতিদিন বিভিন্ন জায়গায় মানব পাচারকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন