২৫ এপ্রিল, ২০২৬ | ১২ বৈশাখ, ১৪৩৩ | ৭ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ

উখিয়ায় ট্রাক-সিএনজির মুখামুখি সংঘর্ষে নিহত ৪

কক্সবাজারে উখিয়ায় ট্রাক ও সিএনজির মধ্যে সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত রয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার হিজলিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন, উখিয়ার থাইংখালীস্থ শাহপরী হাইওয়ে পুলিশের ইনচার্জ পরিদর্শক সাইফুল আলম।

তিনি জানান, সকালে হিজলিয়া এলাকায় টেকনাফগামি ট্রাকের সাথে কক্সবাজারগামি যাত্রী সিএনজি ঘটনাস্থলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৩ জন এবং আহতাবস্থায় হাসপাতালে আরো একজনের মৃত হয়।

নিহতদের মধ্যে ৩ জনের নাম পাওয়া গেছে। এরা হলেন, উখিয়ার পাগলির বিল গ্রামের মৃত জয়নাল উদ্দিননের স্ত্রী সালমা খাতুন (৪৫), একই এলাকার গুরা মিয়ার ছেলে আনোয়ারুল ইসলাম (২৫) ও রামু উপজেলার ফতেকারকুল গ্রামের মনিন্দ্র ধরের ছেলে বিটু ধর (৪০)। অপর জনের নাম এখনো নিশ্চিত করতে পারেননি কেউ।

উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মহিউদ্দিন মহিন নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। আহত রামু উপজেলার গর্জনিয়া সিকদার নুরুল আলমের ছেলে হাবিব উল্লাহ (৩০)। তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।