৩ এপ্রিল, ২০২৬ | ২০ চৈত্র, ১৪৩২ | ১৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

উখিয়ায় জীপ মাইক্রো ও মিনিবাস চালক সমবায় সমিতির নির্বাচনে বিজয়ী হলেন যারা

file-16
কক্সবাজারের উখিয়া উপজেলা জীপ মাইক্রো টাটা ম্যাজিক ও মিনিবাস চালক সমবায় সমিতি লিঃ এর নির্বাচন শান্তি পূর্ণ পরিবেশে সম্পূর্ণ হয়েছে। শুক্রবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উখিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে অনুষ্টিত হয়। উক্ত নির্বাচনে ৯ টি পদের বিপরীতে ১৯ জন প্রার্থী প্রতিদন্ধীতা করেন। ৩য় বারের মত সভাপতি পদে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় জাতীয় পার্টির নির্বাহী সদস্য ও উখিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যাপক নুরুল আমিন সিকদার ( ভুট্রো)। সহ সভাপতি পদে ছৈয়দ করিম, সাধারন সম্পাদক পদে শাহ আলম, সহ সাধারন সম্পাদক নুর আহম্মদ, সাংগঠনিক সম্পাদক আলা উদ্দিন, কোষাধ্যক্ষ নুর মোহাম্মদ বাদশাহ। সদস্য পদে নির্বাচিত হয়েছেন মোঃ হোছন ভুলু, ইউছুপ জালাল, হেলাল উদ্দিন। উক্ত নির্বাচন পরিচালনা উপজেলা সমবায় কর্মকর্তা ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি কবির আহম্মদ, সদস্য নুরুল আলম ও নুরুল হাছান। ফলাফল ঘোষনার পর পরই সন্ধা ৭ টার দিকে ৩য় বারের মত নব নির্বাচিত সভাপতি অধ্যাপক নুরুল আমিন সিকদার ভুট্রো কে নিয়ে এক বিশাল আনন্দ মিছিল উখিয়া সদর ষ্টেশন প্রদক্ষিন শেষে ডাক বাংলো চত্বরে গিয়ে মিছিলটি শেষ হয়। এ সময় শ্রমিকদের উদ্দেশ্য নির্বাচিত সভাপতি বলেন, তফসিল ঘোষনার পর থেকে প্রতিটি শ্রমিক আমার জন্য কাজ করেছেন, আমি তাদের নিকট চির কৃতজ্ঞ। শিঘ্রই শ্রমিক ভাইদের নিয়ে প্রীতিভোজের আয়োজন করা হবে বলে তিনি জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।