২ এপ্রিল, ২০২৬ | ১৯ চৈত্র, ১৪৩২ | ১৩ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

উখিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় একই পরিবারের আহত-৫

উখিয়া উপজেলার পূর্ব দরগাহ বিল গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় একই পরিবারের মা-মেয়ে ও ছেলে সহ ৫ জন আহত হয়। গত মঙ্গলবার সকালে এঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা জানায়, রাজাপালং ইউনিয়নের পূর্ব দরগাহবিল গ্রামের মৃত হাজী আমির হোছনের পুত্র অসহায় নিরহ খুইল্যা মিয়ার এক মাত্র বসত ভিটার সংলগ্ন সড়কের পাশে জায়গাটি প্রতিপক্ষ একই এলাকার আব্দুর রহমান, মীর আহমদ ও গুরা মিয়ার লোকজন জোরপূর্বক পরিকল্পিত ভাবে জমি দখলে নিতে গিয়ে গত মঙ্গলবার সকাল ১০ টায় হামলা ও ভাংচুর চালিয়ে একই পরিবারের খুইল্যা মিয়া (৫৫) স্ত্রী বলকিছ খাতুন (৪৫), মেয়ে জাহানারা বেগম (২৫) মাদ্রাসা পড়–য়া ছেলে নূরুল ইসলামকে (১৬) সহ অজ্ঞাত আরো ৩/৪ জন গুরুতর আহত হয়। এসময় প্রত্যক্ষদর্শীরা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে উখিয়া হাসপাতালে ভর্তি করেন। উখিয়া থানা পুলিশ খবর পেয়ে ওই দিন দুপুর ১ টায় ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় আহত ও ক্ষতিগ্রস্থ খুইল¬্যা মিয়া ৭ জনের বিরুদ্ধে উখিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। উখিয়া থানার ওসি জহিরুল ইসলাম খান বিষয়টি আমলে নিয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা নিচ্ছেন বলে তিনি জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।