৩ সেপ্টেম্বর, ২০২৬ | ১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

উখিয়ায় ছোটদের অন্যরকম ভোট উৎসব


উখিয়ার পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল সম্পন্ন হয়েছে। ছোটদের অন্যরকম ভোট উৎসব দেখতে সকাল থেকে অভিভাবক, সচেতন নাগরিক ও শিক্ষানূরাগী ব্যক্তিরা বিদ্যালয়ে ভীড় জমায়।
সু-শৃংখল পরিবেশে শিক্ষার্থীদের সর্বোচ্চ ফোরাম, স্টুডেন্টস কেবিনেট নির্বাচনে দশম শ্রেণীর মাহিনু আক্তার প্রাপ্ত ভোট ১০৮২, নবম শ্রেণীর মোহাম্মদ মোরশেদ প্রাপ্ত ভোট ৭৯২, অষ্টম শ্রেণীর মাঈশা হাকিম প্রাপ্ত ভোট ৭৪৬, সপ্তম শ্রেণীর রায়হান বিন হাছান ত্বাহা প্রাপ্ত ভোট ৭০২, নবম শ্রেণী (খ) শাখার সাবেকুন নাহার পপি প্রাপ্ত ভোট ৭০২, সপ্তম শ্রেণী (খ) শাখার নাদিয়া সুলতানা রোপ প্রাপ্ত ভোট ৬৭০ ও ষষ্ট শ্রেণীর নাজমা কবির আখি প্রাপ্ত ভোট ৬২৫ পেয়ে নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার দশম শ্রেণীর ছাত্রী কামরুন নাহার সেতু জানান, অবাধ সুষ্ট ও শান্তিপূর্ণ ভাবে পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্টস কেবিনেট নির্বাচন সম্পন্ন হয়েছে। এবারের ভোটার সংখ্যা ছিল ১৫৫৮ জন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: ইদ্রিস মিঞা জানান, কেবিনেট নির্বাচন সম্পন্ন করতে বিদ্যালয়ের পক্ষ থেকে সার্বিক ভাবে সহযোগিতা করা হয়েছে। এছাড়াও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্যরা নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্ব পালন করেন। এদিকে নির্বাচনে সহযোগিতা করেন, বিদ্যালয়ের শিক্ষক রফিক উদ্দিন মাহমুদ, খায়রুল বশর, মনছুর আলম ও কায়সার উদ্দিন চৌধুরী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।