৩ এপ্রিল, ২০২৬ | ২০ চৈত্র, ১৪৩২ | ১৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

উখিয়ায় চিহ্নিত মানবপাচারকারী রাসেল আটক

Ukhiya Pic-01-06-2015

কক্সবাজারের উখিয়ায় চিহ্নিত মানবপাচারকারী রাসেল (২৪) কে আটক করেছে পুলিশ। সে উখিয়া থানা পুলিশের তালিকাভুক্ত একজন মানবপাচারকারী। রোববার গভীর রাতে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত পাচারকারী ওই এলাকার হাজী মোজাফ্ফর আহমদের ছেলে। তার বিরুদ্ধে উখিয়া, কক্সবাজার সহ বিভিন্ন থানায় প্রায় ৫টি মামলা রয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান জানান, পুলিশের উপপরিদর্শক আবুল কালাম ও প্রবোধ দাশের নেতৃত্বে একদল পুলিশ রোববার গভীর রাতে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি গ্রামে অভিযান চালান। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারী পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। সে দীর্ঘ দিন ধরে উখিয়া উপজেলার রেজুখাল ও বাঁকখালী নদীর মোহনা দিয়ে অসংখ্য মালয়েশিয়াগামী যুবককে সাগরপথে পাচার করে দিয়েছে। সে গত ৩ মাস আগেও জেল থেকে বের হয়ে পুনরায় মানবপাচারে জড়িয়ে পড়ে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।