২৫ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩ | ১১ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

উখিয়ায় চাঁদাবাজী মামলায় ইউপি সদস্য সহ আটক-৩

atok
কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও বিএনপি নেতা সোলতান আহমদ সহ ৩ জনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উখিয়া থানায় দায়েরকৃত একটি চাঁদাবাজী মামলায় গতকাল রোববার সকাল ১০ টায় কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আত্মসমর্পন করতে গেলে আদালত তাদেরকে জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন। উখিয়া থানার মামলা নং-০৯, তাং ১১/০৩/১৫ইং।
জানা গেছে, গত ১১ মার্চ বিকাল ৪ টার দিকে উক্ত ইউনিয়নের ছেপটখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা ব্রিকসলিং ও বক্স কালভার্ট নির্মাণ কাজে বাঁধা দেওয়া, ৩০ হাজার টাকা চাঁদাবাজী দাবী, একই ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য জাহানারা বেগম ও তার স্বামী ফরিদ আলমকে মারধর করে গুরুতর আহত করে। এ ঘটনায় ইউপি সদস্যা জাহানারা বেগম বাদী হয়ে ৯নং ওয়ার্ড ইউপি সদস্য বিএনপি নেতা ও মানবপাচারকারীর গডফাদার ও ২০১২ সালের উখিয়ায় বৌদ্ধমন্দিরে হামলায় মামলার অন্যতম আসামী, এলাকার শীর্ষ সন্ত্রাসী সোলতান মেম্বার ও তার সহযোগি মনখালী এলাকার ত্রাস নামে খ্যাত একাধিক মামলার আসামী নূরুল আবছার প্রঃ ধইল্যা ডাকাত ও আব্দুল করিমের বিরুদ্ধে উখিয়া থানায় একটি চাঁদাবাজী ও মারধরের অভিযোগে থানায় মামলা দায়ের করেন। গতকাল রোববার তারা আদালতে আত্মসমর্পন করতে গেলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। উল্লেখ্য আটককৃত ৩ জন উখিয়ার উপকুলীয় জালিয়াপালং ইউনিয়নের মনখালী গ্রামের মৃত গোলাম শরিফের ছেলে বলে জানা গেছে। মামলার বাদী ইউপি সদস্য জাহানারা বেগম বলেন দীর্ঘদিন পরে হলেও উপকূলের শীর্ষ চাঁদাবাজরা গ্রেপ্তার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। বাকী ৩ আসামীকে শীঘ্রই গ্রেপ্তারের দাবী জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।