২৩ মে, ২০২৬ | ৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৫ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

উখিয়ায় কৃষকলীগের প্রতিষ্ঠা ৪৩তম বার্ষিকী অনুষ্ঠিত

news ukhiy
বাংলাদেশ কৃষকলীগ উখিয়া উপজেলা শাখার উদ্যোগে ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত ১৯ এপ্রিল বিকাল ৪ টায় উখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলনায়তনে উপজেলা সভাপতি সুলতান মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাসহিদ চৌধুরী ছোটন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাজা পালং সদর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। এসময় তিনি বলেন বাংলাদেশ কৃষকলীগ সরাদেশব্যাপী অবহেলিত সাধারণ জনগণের পাশে দাড়িয়ে কাজ করে যাচ্ছে পাশা পাশি প্রধান মন্ত্রীর ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কৃষকদের কে সাথে নিয়ে আজ সারাদেশে কৃষিক্ষেত্রে বিপল্ব সৃষ্টি করেছে। যার কারণে দেশ এখন খাদ্য সয়ংসম্পূর্ণ হয়েছে। তিনি আরো বলেন তৃণমূল পর্যায়ের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সকল ষড়যন্ত্র মোকাবেলা করার আহবান জানান। এসময় উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক তাসহিদ চৌধুরী ছোটন বলেন উপজেলার নির্যাতিত কৃষকদের পাশে দাড়ানো জন্য আমার রাজনীতি। যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ভাবে বঞ্চিত রয়েছিল। তিনি আরো বলেন বর্তমান সরকার কৃষকদের উন্নয়নের জন্য সারাদেশব্যাপী নানান উন্নয়ণ কর্মকান্ড হাতে নিয়েছে যার অংশ হিসাবে প্রত্যেক ইউনিয়ন গুলোতে ভূতর্কির মাধ্যমে পাওয়ার টিলার ও কৃষি যন্ত্রপাতি সরবরাহের ব্যাবস্থা নিয়েছে। যা আগামীতে চুড়ান্ত ভাবে বাস্তবায়ন করা হবে। তিনি বলেন আগামীতে আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রুখে দেওয়ার জন্য দলীয়নেতাকর্মী ও সকলের প্রতি আহবান জানান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা ও উপজেলা আওয়ামীলীগ নেতা ফরিদুল আলম কন্ট্রাক্টর। জেলা কৃষকলীগের সদস্য সাংবাদিক রতন কান্তি দে, উপজেলা সহ-সভাপতি কামাল উদ্দিন সওদাগর, ছৈয়দ আলম খলিবা, আব্বাস উদ্দিন, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, মো: ইব্রাহিম, জামাল হোসেন, মুসলেহ উদ্দিন, জাফরুল ইসলাম, অর্থ সম্পাদক আজিজুর রহমান মামুন, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাহাবুব উদ্দিন, সহ আইন বিষয়ক সম্পাদক ছালেহ আহমদ, দপ্তর সম্পাদক শামশের আলম, প্রচার প্রকাশনা সম্পাদক শাহিন মো: গফুর, তথ্য ও গবেষনা সম্পাদক নুরুদ্দীন ছিদ্দিকী পাবেল, কৃষি পণ্য ও ফসল সম্পাদক মো: ফরিদ সওদাগর, সহ প্রচার সম্পাদক গিয়াস উদ্দিন সুজন ও মোক্তার প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।