১৩ মার্চ, ২০২৬ | ২৮ ফাল্গুন, ১৪৩২ | ২৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

উখিয়ায় কলেজ ছাত্রীকে জবাই করে হত্যা

কক্সবাজারসময় ডেস্কঃ কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের পূর্ব পাইন্যাশিয়া নতুন চরপাড়ায় বাসার ভেতর মিলল শারমিনা আক্তার (১৭) নামে এক কলেজ ছাত্রীর গলাকাটা লাশ। পরিবারের দাবী, কথিত প্রেমিক বাড়িতে ঢুকে ওই কলেজ ছাত্রীকে গলা কেটে হত্যা করেছে।

শনিবার (১০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উখিয়া জালিয়াপালং ইউনিয়নের পূর্ব পাইন্যাশিয়া নতুন চরপাড়া এলাকায় এঘটনা ঘটে। নিহত শারমিনা আক্তার ওই এলাকার আবু তাহেরের মেয়ে ও উখিয়া বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানান, শনিবার দুপুর দেড়টার দিকে শারমিনা কলেজ থেকে বাড়িতে আসে। ওই সময় বাড়িতে কেউ ছিল না। পরে দুপুর আড়াইটার দিকে তার মা জাহানারা বেগম (৪০) বাড়িতে এসে মেয়ের গলাকাটা লাশ দেখতে পায়।

মা জাহানারা বেগম ও স্থানীয়দের অভিযোগ, বাড়িতে কেউ না থাকার সুযোগে কথিত প্রেমিক বাড়িতে ঢুকে শারমিনাকে গলাকেটে হত্যা করে পালিয়ে গেছে। তবে ওই কথিত প্রেমিক সম্পর্কে স্পষ্ট কোন তথ্য দিতে পারেনি কেউ।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।