১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

উখিয়ায় করবস্থান দখল : এলাকায় উত্তেজনা

index
উখিয়ার উত্তর ধুরুংখালী এলাকায় শত বছরের পুরাতন কবরস্থান জবর দখলের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় এলাকাবাসী উখিয়া থানায় একটি অভিযোগ করে উক্ত কবরস্থানটি দখলমুক্ত করার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয় উমর ফারুক (রাঃ) জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রারাসার পরিচালনা কমিটির সভাপতি শামশুল আলম স্বাক্ষরিত অভিযোগ জানা যায়, ধুরুংখালী হাজীরপাড়া গ্রামের মৃত হাজী ছৈয়দ আহমদ প্রকাশ শহর হাজীর ছেলে মমতাজ মিয়া (৪৫) গত বুধবার ১০/১২ জন ভাড়াটিয়া লোকজন নিয়ে উক্ত কবরস্থান দখল করে সীমানা প্রাচীর ভাংচুর করে। এসময় মসজিদের মুসল্লীরা বাঁধা দিতে এলে ভাড়াটিয়া সন্ত্রাসী ও ভূমিদস্যুরা দা, কিরিচ ও লাঠিসোটা নিয়ে মুসল্লীদের ধাওয়া করে। এঘটনা নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। জামে মসজিদের সাধারণ সম্পাদক সুলতান আহমদ জানান, এ ঘটনা নিয়ে যেকোন সময়ে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। উখিয়া থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম খান জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।