৯ সেপ্টেম্বর, ২০২৬ | ২৫ ভাদ্র, ১৪৩৩ | ২৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  উখিয়া প্রেস ক্লাবের নতুন সভাপতি-সম্পাদক শাহীন ও ফারুক   ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

উখিয়ায় কমিউনিটি পুলিশের উদ্যোগে অপরাধ দমন সভা

Ukhiya Pic-08-05-
কক্সবাজারের উখিয়া কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে অপরাধ দমন সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উখিয়া থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উখিয়া থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তোফাইল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার উখিয়া সার্কেল জসিম উদ্দিন মজুমদার। বক্তব্য রাখেন উখিয়া কমিউনিটি পুলিশের সভাপতি শফিউল আলম বাবুল, জালিয়াপালং ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসাইন চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা এসএম ছৈয়দ আলম, আওয়ামীলীগ নেতা আমিনুল হক আমিন, জালিয়াপালং ইউনিয়ন কমিটির সভাপতি শহিদুল¬াহ কায়সার, রতœাপালং কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মাষ্টার আব্দুল জলিল, রাজাপালং ইউনিয়ন কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী, সুজন সভাপতি সাংবাদিক নূর মোহাম্মদ সিকদার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উখিয়া থানার তদন্ত ওসি হাবিবুর রহমান ও থানার সেকেন্ড অফিসার গোবিন্দ দাশ। এসময় বক্তারা বলেন ইয়াবা ট্যাবলেট ও মানবপাচার প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। উক্ত সভায় উপজেলা আওয়ামীলীগ নেতা আমিনুল হক আমিন বলেন, ইয়াবা পাচার ও মানবপাচারে আওয়ামীলীগের কোন নেতাকর্মী জড়িত থাকলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবী জানান। উপস্থিত সংবাদকর্মীদের উদ্দেশ্য করে বলেন মানবপাচারকারী ও ইয়াবা ব্যবসায়ীদের মুখোশ খুলে দিন। জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসাইন চৌধুরী বলেন, বিগত আইন শৃংখলা সভায় মানবপাচারের ব্যাপারে কথা বলতে গিয়ে তৎকালীন ওসি আমার বিরুদ্ধে ২টি সাধারণ ডায়েরী লিপিবদ্ধ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।