২২ জুলাই, ২০২৬ | ৭ শ্রাবণ, ১৪৩৩ | ৭ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা

উখিয়ায় কক্স-লাইন বাদশা ইয়াবাসহ পুলিশে দিল এক রোহিঙ্গা যাত্রীকে


শ.ম.গফুর,উখিয়া

উখিয়ায় এক রোহিঙ্গা যাত্রী কে ১ হাজার পিস ইয়াবাসহ আটক করে থানা পুলিশের নিকট সোপর্দ করেছে কক্স-লাইন পরিবহন গ্রুপের পরিচালক নুর মোহাম্মদ বাদশা।তাৎক্ষনিক তার পরিচয় জানা যায়নি।

২ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮ টার দিকে উখিয়া স্টেশনস্থ কক্স-লাইন মিনিবাসে এক রোহিঙ্গা যাত্রী সেজে কক্সবাজারের উদ্দেশ্যে উঠে।ওই সময় উক্ত রোহিঙ্গা যাত্রী সীটের নিচে কিছু গুজিয়ে রাখছে দেখে ফেলেন গাড়ির সহকারী।তল্লাশী করে দেখতে পান ইয়াবার পুটলি।
তখনই কক্স-লাইন পরিবহন লিঃ এর প্রধান পরিচালক নুর মোহাম্মদ বাদশা কে বিষয় টি জানালে,তিনি উখিয়া থানা কে জানান।উখিয়া থানার এসআই মোঃআরিফ সহ কাউন্টারে এসে উক্ত মাদক কারবারি রোহিঙ্গা (৩২)কে গ্রেফতার করেন,তার নিকট থেকে জনসম্মুখে গুণে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ সংক্রান্তে উখিয়া থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান,উখিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) আহমেদ সনজুর মোরশেদ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।