৪ মে, ২০২৬ | ২১ বৈশাখ, ১৪৩৩ | ১৬ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

উখিয়ায় এক যুবকের আত্মহত্যা

1419405648_55191

উখিয়ার উপকূলীয় এলাকায় বড় ভাইয়ের সাথে ছোট ভাই অভিমান করে গভীর আরণ্যে গাছের সাথে রশি পেছিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার সকাল ৯টার দিকে।
জানা যায়, উপজেলার জালিয়াপালং ইউনিয়নের রূপপতি গ্রামের মৃত নুর আহমদের পুত্র জহির আহমদ (২২) তার বড় ভাই ফরিদ আলম ও জমির উদ্দিনের সাথে পৈত্রিক সম্পত্তি ও তার বিয়ের টাকার ব্যাপারে তর্কবির্তকের এক পর্যায়ে গত শনিবার সকালে অভিমান করে হাতে দা নিয়ে ঘর থেকে বের হয়ে রূপপতি খালের আগা নামক এলাকায় গহীন অরণ্যে বাটানা গাছের সাথে রশি পেছিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ওই দিন জহির আহমদ সন্ধা বেলায় বাড়িতে না ফেরায় তার মা সালমা খাতুন ও তার আত্মীয় স্বজনরা খোঁজাখুজির পর না পেয়ে গতকাল সকাল ৯ টায় গভীর জঙ্গলে রূপপতি খালের আগাই গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে স্থানীয় ইনানী পুলিশ ফাঁড়িকে খবর দিলে পুলিশ ও স্থানীয় লোকজন ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে নিয়ে আসে। এলাকাবাসীর সূত্রে জানা যায়, জহির আহমদ পৈত্রিক সম্পত্তির অধিকাংশ তার বড় ভাই ফরিদ আলম ও জমির আহমদ কৌশলে নামজারী খতিয়ান সৃজন করে হাতিয়ে নেয়। আগামী বৃহস্পতিবারে জহির আহমদের বিয়ের দিন ধার্য্য ছিল। এব্যাপারে ইনানী পুলিশ ফাঁড়ির আইসি আলা উদ্দিন বলেন, ঝুলন্ত অবস্থা লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। কিন্তু নিহত জহির কেন আত্মহত্যা করেছে তার মূল রহস্য তদন্তে উৎঘাটন হবে বলে তিনি আশা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।