মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

উখিয়ায় উপজাতি ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বড় বোনও মারধরের শিকার

শেয়ার করুন

 

কক্সবাজারের উখিয়া উপজেলায় উপজাতি এক ছাত্রীকে (১৫) ধর্ষণের চেষ্টা চালিয়ে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা। তাকে রক্ষা করতে গিয়ে বড় বোন (২৫) আহত হয়েছে। তারা দুইবোন তেলখোলা গ্রামের বাসিন্দা।

সোমবার সকাল সাড়ে নয়টার দিকে তেলখোলার জঙ্গলে এ ঘটনা ঘটে।

থাইংখালী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির আহত ওই ছাত্রী অভিযোগ করে বলেন,‘সে স্কুল থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। এ সময় রাস্তার পাশে ওঁৎপেতে থাকা ইব্রাহিম, আব্দুর রহমান ও রফিকসহ চার/পাঁচজন দুর্বৃত্ত তাকে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তার চিৎকারে বড় বোন এগিয়ে গেল দুর্বৃত্তরা দুই বোনকেই মারধর করে রক্তাক্ত জখম করে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, এ ঘটনায় একটি এজাহার দায়ের করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

সূত্রঃ দৈনিক ইত্তেফাক অনলাইন

শেয়ার করুন