২৮ মে, ২০২৬ | ১৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১০ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

উখিয়ায় উদ্ধার করা গাইবান্দার তিন যুবককে হস্তান্তর


উখিয়ার বালুখালী শিয়াল্যা পাড়া থেকে উদ্ধার করা তিন যুবককে গাইবান্ধা সুন্দরগঞ্জ থানা পুলিশের এস.আই মোঃ আলম বাদশার নিকট বৃহস্পতিবার দুপুরে হস্তান্তর করেছে উখিয়া থানার এস আই মশিউর রহমান।
জানা যায়, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার বাসিন্দা মোঃ শহিদুল ইসলামের ছেলে শিমুল মিয়া (১৪), আব্দুল মাজেদের ছেলে মোঃ শামীম মিয়া (১৩) ও নুরু মিয়ার ছেলে অন্তুর (১৪) গত ৪ দিন ধরে বাড়ী থেকে নিখোঁজ হয়ে গেলে ৭ ফেব্রুয়ারী অপহৃত যুবকের অভিভাবক শহিদুল ইসলাম বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার বর্ণনা অনুযায়ী সুন্দরগঞ্জ থানা পুলিশ এজাহারটি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় প্রেরণ করেন।
এরই ধারাবাহিকতায় গত বুধবার দিবাগত রাত ৩ টার দিকে উখিয়া থানা পুলিশের একটি দল বালুখালী এলাকায় বদিউর রহমানের বাড়ীতে তল্লাসী চালিয়ে অপহৃত ৩ যুবককে উদ্ধার করে। এসময় পুলিশ তাদের স্বীকারোক্তি অনুযায়ী বদিউর রহমানের ছেলে আনোয়ার হোসেন (৩০) কে আটক করে সুন্দরগঞ্জ থানা পুলিশের নিকট সোর্পদ্দ করেন।
সুন্দরগঞ্জ থানার এসআই মোঃ আলম বাদশা জানান, এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। ওই মামলায় অপহরণকারী হিসাবে আনোয়ার হোসেনকে আটক করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।