মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

উখিয়ায় ইয়াবা সহ আটক-২

শেয়ার করুন


কক্সবাজার-টেকনাফ সড়কের বালুখালীস্থ হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা সহ দুই পাচারকারী কে আটক করেছে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৬ লক্ষাধিক টাকা বলে পুলিশ জানিয়েছেন। হাইওয়ে পুলিশের আইসি রাজেস বড়–য়া বলেন শনিবার রাত সাড়ে ১১ টার দিকে থাইংখালী থেকে কক্সবাজারগামী কক্সবাজার থ ১১-৩৮৬৫ নাম্বারের একটি সিএনজি গাড়ী কাস্টমস এলাকায় পৌছলে হাইওয়ে পুলিশ তল্লাশী চালিয়ে ২ হাজার পিস ইয়াবা সহ দুই পাচারকারীকে আটক করে। আটককৃতরা হল কক্সবাজার সদর উপজেলার লারপাড়া গ্রামের মৃত জালাল আহম্মদের ছেলে ছৈয়দ আকবর ও পূর্ব লারপাড়া ঝিলংজা গ্রামের রমিজ উদ্দিনের ছেলে রমজান আলী।
এ ব্যাপারে ফাঁড়ির আইসি রাজেশ বড়–য়া আসামী আটকের সত্যতা স্বীকার করেন এবং আটকদের বিরুদ্ধে মাদক দ্রব্য্য নিয়ন্ত্রন আইনে মামলার রুজু করা হয়েছে।

শেয়ার করুন