৮ আগস্ট, ২০২৬ | ২৪ শ্রাবণ, ১৪৩৩ | ২৪ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!

উখিয়ায় ইসলামি কনসার্ট অনুষ্ঠানে গণমানুষের ঢল

Ukhiya Pic-02-

উখিয়ায় আর্ন্তজাতিক মে দিবস উপলক্ষ্যে ইন্টার লাইফ ট্যুরস এন্ড ট্রাভেলস উখিয়া শাখার উদ্যোগে এক ইসলামি কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতেই উখিয়া একরাম মার্কেট চত্বরে অনুষ্ঠিত ইসলামি কনসার্টে সভাপতিত্ব করেন টেকনাফের হ্নীলা আল জামেয়া ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবছার উদ্দিন সাহেব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। উপস্থিত ছিলেন, বাজার সমিতির সভাপতি আলহাজ্ব একরামূল হক, রাজাপালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সালাহ উদ্দিন, উখিয়া কৃষকলীগের সাধারণ সম্পাদক তাশহিদ চৌধুরী ছোটন, ফাতেমা জুহুরা বালিকা মাদ্রাসার সুপার মাওলানা ওসমান গণি, দৈনিক সৈকত ও কক্সবাজার সময় অনলাইনের নিজস্ব প্রতিনিধি শুক্কুর মাহমুদ চৌধুরী, দৈনিক আমাদের সময় উখিয়া প্রতিনিধি আবদুর রহিম সেলিম, দৈনিক মানবকণ্ঠ পত্রিকার উখিয়া প্রতিনিধি শহিদুল ইসলাম, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার উখিয়া প্রতিনিধি হুমায়ুন কবির জুশান, আওয়ামী নেতা নজরুল, সৈকত পত্রিকার এজেন্ট এন্ড হোছাইনিয়া লাইব্রেরীর সত্ত্বাধিকারী হাফেজ আলহাজ্ব হোছাইন আলী, মাওলানা নূরুল হাসান আযাদ যুক্তিবাদী ও বাংলাদেশ জাতীয়তাবাদ ওলামাদল উখিয়া শাখা, উখিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মালেক মানিক, বিএনপি নেতা শাহনেওয়াজ সিরাজী আপেল, বিএনপি নেতা সেলিম উদ্দিন, মাহিরাজ মিজান, ডাঃ শহিদুল ইসলাম, প্রায় ৪ ঘন্টা ব্যাপী ইসলামী সংগীত পরিবেশন করেন আল মদিনা শিল্পীর গোষ্টি, বিখ্যাত ইসলামি সংগীত শিল্পী আসহাব উদ্দিন আল আজাদ, কৌতুক পরিবেশ করেন আলী আহমদ। এসময় বক্তারা বলেন ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কখনো জঙ্গি ও সন্ত্রাসের প্রশ্রয় দেয় না। গাড়িতে বোমা মেরে মানুষ পোড়ানো কাউরো কাম্য নয়। ইসলামের নিয়ম কানুন মেনেই ইহকালের শান্তি ও পরকালের মুক্তি পাওয়া সম্ভব। টেকনাফ আল জামেয়া ইসলামিয়া মাদ্রাসা অধ্যক্ষ আবছার উদ্দিন বলেন, কওমী মাদ্রাসা গুলোতে যুগ উপযোগী শিক্ষা দেওয়া হচ্ছে। কওমী মাদ্রাসা গুলোতে কখনো জঙ্গি ও সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দেন না। তাই গণমাধ্যম কর্মীদের যাছাই বাচাই করে সংবাদ পরিবেশন করার আহবান জানান। উক্ত অনুষ্টানে সার্বিক দায়িত্ব পালন করেন ইন্টার লাইফ ট্যুরস এন্ড ট্রাভেলস বিভাগীয় সমন্বয়কারী হাফেজ আনোয়ার হোসেন। সন্ধ্যা ৭ টা থেকে রাত ১২ পর্যন্ত বিপুল সংখ্যক শ্রোতা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।