২৪ মে, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৬ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

উখিয়ায় ইভটিজিংয়ের অপরাধে ছাত্রদল নেতা আটক

arrest-md20150630203027

কক্সবাজারের উখিয়ায় এক কলেজ ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইমরান খানকে (২০) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে উখিয়া থানা পুলিশ তাকে আটক করে।

তিনি রাজাপালং ইউনিয়নের হাজিপাড়া এলাকার বিএনপি নেতা মোবাশ্বের খানের ছেলে ও উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক।

পুলিশ জানায়, গত দু’দিন আগে উখিয়ার ডাকবাংলো যাত্রী ছাউনি এলাকায় বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কলেজ’র দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে ইভটিজিং করে ইমরান।  তার জ্বালায় অতিষ্ঠ হয়ে ওই শিক্ষার্থী বিষয়টি কলেজ অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীকে জানালে তিনি বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান তথ্যের সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ পাওয়ার পর থেকে পুলিশ অভিযুক্তের উপর নজর রাখছিল।  মঙ্গলবার তাকে যাত্রী ছাউনি এলাকা থেকে আটক করে পুলিশ।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।