১৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ৩০ মাঘ, ১৪৩২ | ২৪ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

উখিয়ায় আড়াই লক্ষাধিক মানুষের জন্য ৫১ জন পুলিশ

images
দেশের সর্বদক্ষিণে অবস্থিত উপজেলা শহর উখিয়ার আড়াই লক্ষাধিক মানুষের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে ৫১ জন পুলিশ সদস্য। সীমিত সংখ্যক এসব পুলিশ সদস্যের তুলনায় গ্রামগঞ্জ, পাড়া মহল্লায় নিয়মিত সংঘটিত বিভিন্ন ঘটনা প্রবাহের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে অনেকেই পুলিশি সেবা থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি মাদক, চোরাচালান, অপহরণ, ধর্ষণ, খুন,গুম, ছিনতাই, ডাকাতি সহ বিভিন্ন স্পর্শ কাতর ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে।
থানা সূত্রে জানা গেছে, এ উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে হলদিয়া, রতœাপালং ও রাজাপালং এ ৩টি ইউনিয়ন থানার আশে পাশে হলেও অপর দুটি ইউনিয়ন পালংখালী ও জালিয়াপালং  দূর্গম  ও দীর্ঘতম এলাকা হওয়ায় পুলিশ অনেক সময় ওইসব এলাকায় যেতে পারে না। যেকারণে উল্লেখিত ইউনিয়ন দুটিতে প্রায় সময় আইন শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপ ও অনৈতিক কর্মকান্ড সংঘটিত হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ। এ থানা পুলিশের দ্রুত যোগাযোগ রক্ষায় একটি লক্কর ঝক্কর মার্কা গাড়ী থাকলেও তা মাসের বেশিরভাগ সময় অচল হয়ে থাকে। যে কারণে প্রাইভেট যানবাহনের উপর নির্ভর করে পুলিশকে দায়িত্বপালন করতে হচ্ছে।
সরেজমিন থানায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের সাথে জানা যায়, থানা বাউন্ডারী এলাকায় সরকারী ভাবে কোন ধরনের বাসাবাড়ি না থাকার কারণে তাদেরকে থানার অদূরে ভাড়া বাসায় দিনযাপন করতে হচ্ছে। যে কারণে তাদের থাকা, খাওয়ার কোন ব্যবস্থা না থাকায় সরকারি দায়িত্ব পালনে বিভিন্ন সমস্যার সম্মুখিন হতে হচ্ছে। উখিয়া থানার উপ-পরিদর্শক গোবিন্দ দাশ বলেন, বর্তমানে এ থানায় পুরুষ কনেস্টবল ৩০, মহিলা কনেস্টবল ৩, বেতার কনেস্টবল ১, কম্পিউটার অপারেটর ২, ড্রাইভার ২, এ এসআই ৫, এসআই ৬, ইন্সেপেক্টর ২ জন সহ ৫১ জন পুলিশ সদস্য নিয়ে চলছে এ থানার কার্যক্রম। উখিয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় উখিয়া থানা পুলিশ আন্তরিক হলেও জনবল সংকটের কারণে ক্ষেত্র বিশেষে তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারছেনা। সরকার উখিয়া থানার অবকাঠামোগত উন্নয়ন করে পুলিশের ভাবমূর্তি বৃদ্ধি করলেও জনবল, যানবাহন ও বাসভবন সংকট নিয়ে পুলিশ কর্মকর্তাদের দূর্ভোগ পোহাতে হচ্ছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম খান জানান, আইন শৃঙ্খলা রক্ষায় উখিয়া থানা পুলিশ সবসময় তৎপর রয়েছে। যে কারণে এ থানায় আইন শৃঙ্খলার অবনতি হওয়ার মতো কোন ঘটনা ঘটছে না। তবে যানবাহন সমস্যা নিয়ে পুলিশকে মাঝে মধ্যে সমস্যায় পড়তে হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।