মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

উখিয়ায় আমরা কি লকডাউন মানছি?- প্রেস ক্লাব সভাপতি শাহিন

শেয়ার করুন

কক্সবাজারসময় ডেস্ক : উখিয়া আমাদের জন্মভূমি তাই নিজের জন্মভূমি কে নিজের পরিবার পরিজন কে বাচাতে আসুন আমরা সবাই সচেতন হয়। আমরা নিজেরা সচেতন হতে উখিয়া প্রেসক্লাব এর সভাপতি সরওয়ার আলম শাহিন এর বার্তা নিম্নে তুলে ধরা হল-

প্রেসক্লাব এর সভাপতি বলেন – চলছে লকডাউন! কিন্ত উখিয়ায় আমরা কি লকডাউন মানছি,অনেকেই বাজারে ভীড় জমাচ্ছি,নিজের মত করে পাড়া মহল্লায় আড্ডা দিচ্ছি। আবার কেউবা গোপনে ঢাকা,নারায়ণগঞ্জ সহ বিভিন্ন এলাকা থেকে আসছি। কেউ কেউতো ভাড়ার লোভে ভাড়া বাসায় এনজিও কর্মীদের গোপনে জায়গা দিচ্ছি!

কিন্ত একটুও কি ভেবেছি! আমরা নিজেরই ক্ষতি করছি,নিজের অাত্বীয়স্বজনকে ঝুকির মুখে ফেলছি,পুরো এলাকাটা বিপদে পড়তে পারে শুধু আপনার জন্য। প্রতিদিনই প্রশাসনের সাথে লুকোচুরি খেলা হচ্ছে,প্রশাসন আর কত পারে বলুন। এখন এলাকায় বাইরে থেকে এনজিও কর্মীসহ কেউ আসলো কিনা তা পাহারা দেওয়ার চেয়ে প্রশাসনকে পাহারা দেয় হুজুগে জনগন। আইনশৃঙ্খলা বাহিনী এইদিক দিকে দৌড়ানি দিলে অন্যদিকে গিয়ে উকি দেয় তারা। এটা প্রতিদিনকার চিত্র। আসুন প্রশাসনকে সহায়তা করি। নিজে বাঁচি, অন্যদের বাঁচাই!

প্লিজ ঘরে থাকি, নিরাপদ থাকি,এলাকাবাসীকে নিরাপদ রাখি।

শেয়ার করুন