১৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ৩ ফাল্গুন, ১৪৩২ | ২৭ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

উখিয়ায় আগ্নেয়াস্ত্রসহ রোহিঙ্গা দু’সন্ত্রাসী গ্রেফতার

বিশেষ প্রতিবেদকঃ কক্সবাজারের উখিয়ার কুতুপালং কচুবনিয়া এলাকায় টেকনাফ মহাসড়কে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ দু’রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের সদস্যরা। বুধবার ভোররাত ৪টার দিকে এ অভিযান চালানো হয়। তাদের কাছ থেকে ১টি এসবিবিএল, ১ টি রামদা, ১টি কিরিচ এবং ২ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়েছে।

আটকরা হলো-উখিয়ার বালুখালী, ক্যাম্প-১, ব্লক-৪৩ এর বাসিন্দা মৃত খায়রুল আমিনের ছেলে মো. আব্দুর রহমান @ জাবের @ জাবেদ (২৮) ও কুতুপালং ক্যাম্পের ব্লক ই-৩, পাহাড় নং-৮ এর বাসিন্দা আবুল কালামের ছেলে মো. সেলিম (২৪)।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর রুহুল আমিন জানান, টেকনাফ মহাসড়কের কুতুপালং কচুবনিয়া এলাকার জনৈক ফরিদ আহমেদের বাড়ীর সামনে ৫-৬ জন অস্ত্রধারী সন্ত্রাসী কার্যকলাপ সৃষ্টির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে স্কোয়াড্রন লিডার মো. রেজাউল হকের নেতৃত্বে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী পালিয়ে যাওয়ার সময় জাবেদ ও সেলিমকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১টি এসবিবিএল, ১টি রামদা, ১টি কিরিচ এবং ২ রাউন্ড গুলি জব্দ করা হয়। ধৃতরা বিভিন্ন সময়ে কক্সবাজারের বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র দিয়ে ডাকাতিসহ নানা ধরণের অপরাধ করে আসছে বলে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্তে আমর্স এ্যাক্ট, ১৮৭৮ এর ১৯অ/১৯(ভ) ধারা মোতাবেক মামলা করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।