১৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ৪ ফাল্গুন, ১৪৩২ | ২৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

উখিয়ায় আগুনে পুড়েছে স্থানীয় বসতবাড়ি ও রোহিঙ্গাদের ৪ দোকান

এম. সালাহ উদ্দিন আকাশ :

কক্সবাজারের উখিয়া বালুখালী পশ্চিম পাড়ার রিকসা চালক জামাল হোসেনের বাড়িতে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে ওই বাড়ি সহ পার্শ্ববর্তী রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গাদের ৪ টি দোকান পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে বালুখালী পশ্চিম পাড়ার স্থানীয় রিকসা চালক জামাল উদ্দিনের বসত বাড়িতে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে পাশ্ববর্তী ৯ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের বি- ব্লকের ২৬ নং শেটের কয়েকটি রোহিঙ্গাদের দোকানও পুড়ে গেছে। ফায়ার সর্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনার পূর্বে স্থানীয় বসতবাড়ি ও রোহিঙ্গাদের ৪টি দোকান আগুনে পুড়ে যায়।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমদাদুল হক জানিয়েছেন- বালুখালী পশ্চিম পাড়ায় গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের একটি ইউনিট গিয়ে স্থানীয় ও রোহিঙ্গা সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনতে স্বক্ষম হয়েছে। এতে স্থানীয় মোঃ হোসেনের ছেলে জামাল হোসেনের বাড়ী পুড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এছাড়া পাশ্ববর্তী ৯ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের বি- ব্লকের ২৬ নং শেটের রোহিঙ্গাদের ৪ টি দোকানও পুড়ে গেছে। সব মিলিয়ে প্রায় চার লক্ষ টাকার মত ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।