মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

উখিয়ায় অর্ধডজন মামলার পলাতক আসামী আটক

শেয়ার করুন

Ukhiya Pic
কক্সবাজারের উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে অর্ধ ডজন মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে। উখিয়ার উপকূলীয় মাদারবনিয়া গ্রামের নুর নবীর ছেলে আবুল কাশিম প্রঃ কালা মনিয়া (৩০) কে বৃহস্পতিবার রাতে উখিয়া থানার উপপরিদর্শক রাজেস বড়–য়ার নেতৃত্বে একদল পুলিশ আটক করে। আটক সন্ত্রাসী কালা মনিয়া এলাকার কুখ্যাত ত্রাস হিসাবে জনমনে আতংক সৃষ্টি করে আসছিল। উখিয়া থানার ওসি জহিরুল ইসলাম খান বলেন, সন্ত্রাসী আবুল কাশিম এলাকার কালা মনিয়া হিসাবে পরিচিত। তার বিরুদ্ধে ৪ বছর পূর্বে উখিয়ার উপকূলীয় চেপটখালীতে ডাকাতির ঘটনা প্রতিহত করতে যাওয়া পুলিশের কাছ থেকে অস্ত্র ছিনতাই, সড়ক ও বাসা বাড়িতে ডাকাতি, হত্যা, অপহরণ ও অস্ত্র আইনে উখিয়া ও টেকনাফ থানায় অর্ধ ডজন মামলার আসামী হয়ে দীর্ঘদিন পলাতক ছিল তাকে রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে বলে থানার ওসি জানিয়েছে।

শেয়ার করুন