১৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২ ফাল্গুন, ১৪৩২ | ২৬ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

উখিয়ায় অবৈধ যানবাহনে অভিযানঃ অর্ধলক্ষাধিক টাকা জরিমানা


কক্সবাজারের উখিয়া-টেকনাফ আরকান সড়ক ও বিভিন্ন আঞ্চলিক সড়কে বাণিজ্যিক ভাবে চলাচল করছে যত্রতত্র যানবাহন। এসব যানবাহনে গতকাল শনিবার সকালে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে প্রায় অর্ধলক্ষাধিক টাকা জরিমানা আদায় করেছে। এর মধ্যে রয়েছে সড়কে অবৈধ চলাচলরত অবৈধ টমটম, অটো রিক্স,জীপ,মাইক্রো, সহ বিভিন্ন যানবাহন।
সুত্রে জানা গেছে, উখিয়ার যত্রতত্র বিভিন্ন স্থানে অবৈধ যানবাহন পার্কিং, সড়কে যানজট সৃষ্টি করে আসছিল। রোর্ড পার্মিড ও ড্রাইভিং লাইসেন্স বিহীন এসব যানবাহন চালকরা বেপরোয়া ভাবে চলাচল করলেও আইনশৃংখলারক্ষাকারী বাহিনীর তেমন ভুমিকা ছিলনা। এ বিষয়টি উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন এর নজরে আসলে শনিবার সকালে পুলিশ, আনসার বাহিনীদের নিয়ে নেমে পড়ে অভিযানে। এসময় তিনি টমটম,অটোরিক্সাসহ অন্তত ১০টি অবৈধ যানবাহন এবং মাদকদ্রব্যসহ এক ব্যক্তিকে আটক করে ৫০হাজার ২শত টাকা জরিমানা আদায় করেন। অভিযানে খবর সর্বত্রে ছড়িয়ে পড়লে মুহুর্তের মধ্যে অজ্ঞাতস্থানে চলে এসব যানবাহন গুলো। ইউএনও সাথে ছিলেন উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের, হাইওয়ের পুলিশের উপ-পরিদর্শক রাজেশ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।