মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

উখিয়ায় “অগ্রযাত্রা কল্যাণ পরিষদ” র কমিটি গঠন

শেয়ার করুন

কনক বড়ুয়া, নিউজরুমঃ

কক্সবাজার জেলাস্থ উখিয়া উপজেলার অন্যতম তারুণ্যদীপ্ত সেচ্ছাসেবী সংগঠন অগ্রযাত্রা কল্যাণ পরিষদের (২০২১-২০২২) ২ বছর মেয়াদী নতুন ভাবে কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১৫ ই জানুয়ারী) রাত ৮টার দিকে পাইন্যাশিয়া শান্তি নিকেতন বৌদ্ধ বিহার প্রাঙ্গনে আহ্বায়ক কমিটির আহ্বায়ক প্রদত্ত বড়ুয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব বাবু নিকছেন বড়ুয়ার সঞ্চালনায় সন্ধ্যায় এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিগত ৩ বছরের আয়-ব্যয় হিসাব উপস্থাপন করেন আয়োজক কমিটির যুগ্ন আহ্বায়ক ও সাবেক সভাপতি সঞ্জয় বড়ুয়া।

পরে নির্বাচনের মাধ্যমে সংগঠনের সকল সদস্যরা ভোট দিয়ে সভাপতি, সাধারন সম্পাদক, অর্থ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেন। এতে সঞ্জয় বড়ুয়া সভাপতি, নিকছেন বড়ুয়া সাধারণ সম্পাদক, সমীরন বড়ুয়া অর্থ সম্পাদক ও শিপন বড়ুয়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়।

নির্বাচিত এই চারটি পদ ছাড়াও অগ্রযাত্রা কল্যাণ পরিষদ (২০২১-২০২২) ২ বছর মেয়াদে গঠিত কমিটিতে মনোনিত দায়িত্বপ্রাপ্তরা হলেন সিনিয়র সহ-সভাপতি প্রদত্ত বড়ুয়া, সহ-সভাপতি সুনিত বড়ুয়া, যুগ্ন-সাধারণ সম্পাদক, শিপলু বড়ুয়া, সোহেল বড়ুয়া, যুগ্ন সাংগঠনিক সম্পাদক তুষার বড়ুয়া (১), সহ অর্থ সম্পাদক জুয়েল বড়ুয়া, দূর্যোগ ও সমাজ কল্যাণ সম্পাদক রাসেল বড়ুয়া, যুগ্ন দূর্যোগ ও সমাজ কল্যাণ সম্পাদক উদয়ন বড়ুয়া, দপ্তর সম্পাদক নিকেল বড়ুয়া, সহ দপ্তর সম্পাদক, রিপন বড়ুয়া, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পাপন বড়ুয়া, সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইমন বড়ুয়া, মিডিয়া বিষয়ক সম্পাদক কনক বড়ুয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আশু বড়ুয়া, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রমত বড়ুয়া, নিপু বড়ুয়া, শিক্ষা ও ধর্মীয় বিষয়ক সম্পাদক রিমন বড়ুয়া মিশু, শান্তি শৃঙ্খলা বিষয়ক সম্পাদক দীপন বড়ুয়া, কার্য নিবার্হী সদস্য কাকন বড়ুয়া, সুপন বড়ুয়া, লিটন বড়ুয়া, কাকন বড়ুয়া (২), সুভাষ বড়ুয়া, তুষার বড়ুয়া।

শেয়ার করুন