৩ মার্চ, ২০২৬ | ১৮ ফাল্গুন, ১৪৩২ | ১৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

উখিয়ায় অগ্নিদগ্ধ প্রাথমিক শিক্ষকের মৃত্যু

UKHIYA PIC 07.04.2015(1)
মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে দীর্ঘ ২৭ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পর গতকাল মঙ্গলবার দুপুর দেড় ঘটিকার সময় উখিয়া দরগাহপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল আমিন (৩৮) মৃত্যু বরণ করেছে। সে টাইপালং গ্রামের আব্দুল হামিদের ছেলে। মৃত্যুকালে সে এক স্ত্রী, দুই ছেলে সন্তানসহ অসংখ্যা গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন। আজ বুধবার সকাল ১০টায় টাইপালংস্থ পারিবারিক কবরস্থানের পাশে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য যে, গত ১১ মার্চ সীমান্তের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম পাহাড়ে সৃষ্ট অগ্নিকান্ড থেকে তার ব্যক্তিমালিকানাধীন আম বাগানটি রক্ষা করতে গিয়ে নুরুল আমিন অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়। এসময় তাকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত ডাক্তার তার শারীরিক অবস্থা আশংকা জনক দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।