২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

উখিয়ায় অগ্নিকান্ডে ছয়টি দোকান পুড়ে ছাই

শহিদুল ইসলাম, উখিয়া: কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নে থাইংখালী বাজারে অগ্নিকান্ডে ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে এগারটার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে অানুমানিক বিশ লক্ষাধিক টাকা মালামাল পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান,বৃহস্পতিবার রাত সাড়ে এগারটার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইনখালী বাজারের তেলাখোলা সড়কস্হ জনৈক নুর মোহাম্মদ মালিকানাধীন চায়ের দোকান থেকে অাগুনের সুত্রপাত্র হয়।

এতে অারো পাঁচটি দোকান পুড়ে যায়। স্হানীয় ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘন্টাব্যাপি চেষ্টা করে অাগুন নিয়ন্ত্রনে অানেন। এতে হতাহতের ঘটনা ঘটেনি।

পুড়ে যাওয়া দোকানের মধ্যে রয়েছে ১টি কম্পিটার দোকান, ১টি সেলুন দোকান,১টি মুদির দোকান, ২টি চায়ের দোকান,ও ১টি গ্যারেজ পুড়ে ছাই হয়ে গেছে। পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দীন সত্যতা স্বীকার করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।