২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

উখিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বৌদ্ধ বিহার পরিদর্শনে এমপি বদি


উখিয়ায় গতকাল শনিবার রাতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পূর্ব রত্না মৈত্রী বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি। রবিবার দুপুরে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি বৌদ্ধ মন্দির সংস্কারে সর্বাত্নক সহযোগিতার আশ্বাস দেন। সেই সাথে এই ঘটনা নিয়ে যাতে কোন মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন।
এমপি বদি এসময় মন্দিরে ভান্তেদের জন্য তাৎক্ষনিক নগদ অর্থ সহায়তা দেন। সেই সাথে মন্দির সংস্কারের জন্যও সহায়তা করা প্রতিশ্রুতি দেন।


পরিদর্শনকালে এমপি বদির সাথে ছিলেন সহকারী পুলিশ সুপার চাউলাউ মারমা, রত্নাপালং ইউপি চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ইমাম হোসেন সহ বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।