২৫ মে, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৭ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

উখিয়ার ৩ টি ইউনিয়নে ২৮ জুন পর্যন্ত লকডাউন বেড়েছে

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

‘রেড জোন’ ঘোষিত উখিয়া উপজেলার ৩ টি ইউনিয়নে (আংশিক) এলাকায় চলমান লকডাউন (Lockdown) এর সময়সীমা ২২ জুন রাত ১২ টা ১ মিনিট হতে ২৮ জুন রাত ১২ টা পর্যন্ত এক সপ্তাহ বাড়ানো হয়েছে। এলাকা গুলো হচ্ছে রাজাপাং ইউনিয়নের ২, ৫, ৬ ও ৯ নম্বর ওয়ার্ড। পালংখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বালুখালী বাজার এবং ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের থাইংখালী বাজার। রত্নাপালং ইউনিয়নের কোটবাজার।

উখিয়া উপজেলার ইউএনও এবং উপজেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ নিকারুজ্জামান রোববার ২১ জুন এক জরুরি ঘোষনা জারী করে লকডাউনের এই সময়সীমা বর্ধিত করেন।

উখিয়া উপজেলার উল্লেখিত এলাকায় আগে থেকে গত ৮ জুন হতে আজ ২১ জুন রাত ১২ টা পর্যন্ত লকডাউন চলছিলো। জরুরি ঘোষনাতে পূর্বে জারীকৃত লকডাউন এর সকল নির্দেশনা বহাল রাখা হয়েছে।

করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত উপজেলা কমিটির সভাপতি ও ইউএনও মোঃ নিকারুজ্জামান এর সভাপতিত্বে ২১ জুন অনুষ্ঠিত এক সভায় জানানো হয়, উখিয়া উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগী-২৭০ জন। তারমধ্যে
রোহিঙ্গা-৪১ জন
স্থানীয়-২২৯ জন
সুস্থ হয়েছে-১১৭ জন
বর্তমান আইসোলেশন আছে-১১২ জন। সভায় চেয়ারম্যান, উপজেলা পরিষদ, উখিয়ার সকল
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, অফিসার ইনচার্জ- উখিয়া থানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা সমাজসেবা অফিসার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় সকলের মতামতের প্রেক্ষিতে উখিয়া উপজেলার রেড জোন চিহ্নিত এলাকায় ২২ জুন রাত ১২’০১ মিনিট হতে ২৮ জুন রাত ১২ টা পর্যন্ত লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।