২৮ মে, ২০২৬ | ১৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১০ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

উখিয়ার হলদিয়ায় মেম্বার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

কক্সবাজার জেলা পরিষদের নব-নির্বাচিত মহিলা সদস্য আশরাফ জাহান কাজল বলেছেন, খেলাধুলাই পারে তরুন সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দুরে রাখতে। তিনি আরো বলেন, বর্তমান সরকার খেলাধুলার উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে। তিনি গ্রাম পর্যায়ে এই আয়োজন যাতে আরো বৃদ্ধি পায় সেদিকে সবার দৃষ্টি দেয়ার আহবান জানান।
রবিবার উখিয়া হলদিয়া পালং মেম্বার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী, হলদিয়াপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা বাদশা মিয়া চৌধুরী, হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও সদস্যা বৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।