২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

উখিয়ার মরিচ্যায় বিস্কুট ফ্যাক্টরি পুড়ে ছাই: নিহত-১ শিশু

কনক বড়ুয়া, (উখিয়া): উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়েছে “মামুন এন্ড তামান্না” নামের একটি বিস্কুট ফ্যাক্টরি। যার মালিক আব্দুল মান্নান।

এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশুটির নাম মোহাম্মদ আলমগীর এবং বয়স ছিল তের বছর। জানা যায়, ছেলেটি উখিয়া উপজেলার হলদিয়া পালংয়ের পাতাবাড়ী খেওয়াছড়ি গ্রামের মৃত ফরিদুল আলমের ছেলে।

মরিচ্যার পান বাজারে ৪ জানুয়ারী শুক্রবার দিবাগত রাত একটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দশ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

স্থানীয়রা জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।

৩নং হলদিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম জানান, এই অগ্নিকান্ডে একটি তের বছরের শিশুর মৃত্যু হয়েছে এবং তা উখিয়া থানার ওসি আবুল খায়ের সত্যতা নিশ্চিত করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।