১৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ৩ ফাল্গুন, ১৪৩২ | ২৭ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

উখিয়ার মরিচ্যায় যুবদল নেতা ইয়াবা ব্যবসায়ী ফারুক ধরাছোঁয়ার বাইরে

বার্তা পরিবেশকঃ উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের জনবহুল স্টেশন মরিচ্যা বাজারে ঘাতক মরণব্যাধি ইয়াবা ব্যবসা ছড়িয়ে পড়েছে। দক্ষিণ মরিচ্যা মধুঘোনা রাস্তার মাথার বহু মামলার পলাতক আসামি শীর্ষ মানব পাচারকারী ও আন্তঃ জেলা ডাকাত সর্দার নুর মোহাম্মদ প্রকাশ গুরুথুন ডাকাতের পুত্র যুবদল নেতা মোহাম্মদ ফারুক (২৫) এর নেতৃত্বে পুরো হলদিয়া ইউনিয়নে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে। যার কারনে মাদকে আসক্ত হয়ে নষ্ট হচ্ছে হলদিয়ার যুব সমাজ থেকে শুরু করে স্কুল- কলেজে পড়ুয়া ছাত্রসমাজ।

ঘঠনার বিবরণ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, এক সময়ের হত দরিদ্র ফারুক চায়ের দোকানে বয় হিসেবে কাজ করলে ও ইয়াবা ব্যবসার কারণে বর্তমানে বিপুল পরিমাণ অর্থ সম্পদের মালিক। টাকার জোরে বাগিয়ে নেন হলদিয়া ইউনিয়নের যুবদলের পদ-পদবী।

এইদিকে ইয়াবা সম্রাট ফারুকের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে স্থানীয় ছাত্র-যুবকেরা প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে বিভিন্ন সংবাদ পত্রে মিথ্যা সংবাদ প্রকাশ করে ছাত্র-যুবকদের হয়রানি করার চেষ্টা করে।

এ ব্যাপারে হলদিয়া পালং ইউনিয়নের ১, ২, ৩ সংরক্ষিত আসনের ইউপি সদস্য সাজেদা আক্তার জানান, ফারুক একজন সন্ত্রাসী প্রকৃতির লোক।

হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ ইসলাম মেম্বার জানান, মাদক ব্যবসায়ী ফারুকের কারনে বৃহত্তর মরিচ্যা বাজার ও মধুঘোনার যুবসমাজ ধ্বংসের ধারপ্রান্তে। অবিলম্বে ইয়াবা ব্যাবসায়ী ফারুক ও তার পিতাকে গ্রেফতারের দাবী জানান। ইয়াবা ব্যাবসায়ী ফারুকের বিষয়ে জানতে চাইলে হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম বলেন, মাদক ব্যবসায়ী যেই হউক না কেন, তার রেহায় নাই। ফারুকের ইয়াবা ব্যবসার সম্পর্কে তিনি অবগত আছেন বলে জানান।

উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল খায়েরের কাছে মধু ঘোনা রাস্তার মাথায় যুবদল নেতা ফারুকের নেতৃত্বে মাদক বিক্রীর কথা জানালে তিনি বলেন খোজ খবর নিয়ে শীঘ্রই সাড়াশি অভিযান পরিচালনা করবেন বলে জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।