মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

উখিয়ার বীর মুক্তিযোদ্ধা আবু চৌধুরীর নামাজে জানাযা সম্পন্ন

শেয়ার করুন


বীর মুক্তিযোদ্ধা মোঃ ছৈয়দ আহম্মদ প্রকাশ আবু চৌধুরীর নামাজে জানাযা শুক্রবার সকাল ১১ টায় উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্টিত হয়েছে। নামাজে জানাযার জনতার ঢল নামে। গত বৃহস্পতিবার সকাল ৬ টায় ঢাকাস্থ হাই কেয়ার হাসপাতালে হৃদ রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন তিনি। তিনি উখিয়া উপজেলার ফলিয়া পাড়া গ্রামের মরহুম বদিউর রহমান চৌধুরীর মেজ ছেলে, উখিয়া উপজেলার সাবেক সফল উপজেলা চেয়ারম্যান মরহুম নুরুল ইসলাম চৌধুরী প্রকাশ ঠান্ডা মিয়া চৌধুরীর ছোট ভাই ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী বড় ভাই। মৃত্যকালে ১ স্ত্রী ৪ ছেলে সন্তান সহ অসংখ্য গুন গ্রাহী রেখে যান। নামাজে জানাযা শেষে উখিয়া কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। উক্ত নামাজে জানাযায় ইমামতি করেন উখিয়ার বরন্য আলেমেদীন হযরত মৌলানা আলিম উদ্দিন ফকির।
নামাজে জানাযার পূর্বে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাঈন উদ্দিন ও উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের।এ সময় বীর মুক্তিযোদ্ধার স্বরনে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়াও উখিয়া মুক্তিযোদ্ধা কমান্ড এর পক্ষে বীর মুক্তিযোদ্ধ ক্যাপ্টেন অবঃ আব্দুস সোবাহানের নেতৃত্বে মরহুমের কফিনে ফুলের শ্রদ্ধা জানানো হয়। এ সময় বক্তব্য রাখেন, উখিয়া টেকনাফের সরকার দলীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি, মহেশখালী কুতুবদিয়ার সাবেক সংসদ সদস্য আলমগীর মোঃ মাহফুজুল্লাহ ফরিদ, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী, মরহুমের ছোট ভাই জাফর আলম চৌধুরী, মরহুমের ভাতিজা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, মরহুমের মেজ ছেলে ব্যারিষ্টার মিজানুর রহমান ও ছোট ছেলে সালমান রহমান চৌধুরী। উক্ত নামাজে জানাযায় প্রাথমিক গণশিক্ষা মন্ত্রনালয়ের সচিব মকবুল মোরশেদ দুলাল, কক্সবাজার জেলা আওয়ামীলীগের উপদেষ্টা শফিকুর রহমান, কক্সবাজার কর্মাস কলেজের অধ্যক্ষ এম ফজলুল করিম ও কক্সবাজার জেলা পরিষদ সদস্য অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন