২৭ মার্চ, ২০২৬ | ১৩ চৈত্র, ১৪৩২ | ৭ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

উখিয়ার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইউএনও নিকারুজ্জামান

আবদুল্লাহ আল আজিজ, উখিয়া : :

উখিয়া উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার নিকারুজ্জামান চৌধুরী।

৪ অক্টোবর (শুক্রবার) বিকেলে উপজেলার বিভিন্ন মন্দিরসহ বেশ কয়েকটি পূজা মন্ডপ ঘুরে দেখেন তিনি। এসময় তিনি পূজা মন্ডপ সংশ্লিষ্ট কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং পূর্ণ নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেন।

উপজেলা নির্বাহী অফিসার নিকারুজ্জামান চৌধুরী বলেছেন, সনাতন ধর্মাম্বলীদের সংখ্যালঘু না ভেবে দেশের একজন নাগরিক হিসেবে নির্ভয়ে তাদের দুর্গোৎসব পালন ও পূজার সময় সকল ধর্মের অনুসারীদের সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সবার প্রতি আহবান জানান। তিনি আরো বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। তাই শান্তিপূর্ণভাবে একে অপরে ধর্ম পালন করতে হবে। সেই সঙ্গে তিনি উপজেলার সর্বস্তরের সনাতন ধর্মের সবাইকে শারদীয়া দূর্গাপূজার শুভেচ্ছা জানান।

পূজা মন্ডপ পরিদর্শনকালে ইউএনও’র সাথে সংশ্লিষ্ট পূজা উদ্যাপন কমিটির নেতা ও স্থানীয় মেম্বার এবং উখিয়া থানার পুলিশ সদস্যরাবৃন্দরা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।