২৫ জুলাই, ২০২৬ | ১০ শ্রাবণ, ১৪৩৩ | ১০ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ

উখিয়ার বিএনপি নেতা হাকিম আলীর ইন্তেকালঃশনিবার সকাল ১০টায় জানাযা

উখিয়ার জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম সৈনিক, পালংখালী ইউনিয়নের প্রবীণ বিএনপি নেতা হাকিম আলী
আর নেই। তিনি ২৭ জানুয়ারী শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টায় বালুখালীস্থ নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি
………..রাজেউন। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৬৫ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগ – শোকে ভোগে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৪মেয়ে,বহু গুণগ্রাহী,আত্মীয়সজন ও দলীয় সহকর্মী রেখে যান। কাল শনিবার সকাল ১০টায় দক্ষিণ বালুখালী কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ মাঠে মরহুমের নামাযে জানাযা শেষে কবরস্থানে দাফন করা হবে।এদিকে বিএনপি নেতা হাকিম আলীর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবার – পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন
করে বিবৃতি জানিয়েছেন উখিয়া -টেকনাফের সাবেক এমপি শাহজাহান চৌধুরী, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি কাজী রফিক উদ্দিন, সাধারণ সম্পাদক সরওয়ার জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রাজিব চৌধুরী, পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম.গফুর উদ্দিন চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজল কাদের ভুট্টো, স্থানীয় মেম্বার নুরুল আবছার চৌধুরী,সাংবাদিক ও মানবাধিকার কর্মী
শ.ম.গফুর ও পালংখালী ইউনিয়ন পরিষদ উদ্দোক্তা জিয়াউল হক বাপ্পী প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।