১৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ৪ ফাল্গুন, ১৪৩২ | ২৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

উখিয়ার বালুখালীতে চিহ্নিত ডাকাত-ইয়াবা বাহিনীর হামলায় নারীসহ রক্তাক্ত-৪ জন

শ.ম.গফুর,উখিয়াঃ

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা অধ্যুষিত বালুখালীতে জমি দখল করতে গিয়ে ইয়াবা ব্যবসায়ী জলু ও মিয়ার নেতৃত্বে ভাড়াটিয়া রোহিঙ্গা সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছে ৩ জন। আশংকাজনক অবস্থায় আহতদের প্রথমে উখিয়া হাসপাতালে ও পরে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রবিবার (২১ জুন) ভোর ৩ টার দিকে উখিয়া বালুখালীর ছড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের ভাই ফোরকান চৌধুরী জানান, বেশ কিছুদিন ধরে এলাকার চিহ্নিত ডাকাত ও ইয়াবা ব্যবসায়ী জলু ও তাঁর শ্যালক মিয়াবাহিনী বালুখালী রাস্তার পাশে থাকা তাঁর জমি জবরদখল করার পায়ঁতারা চালিয়ে আসছিল। ইতিপূর্বেও তাঁরা বিভিন্নভাবে চেষ্টা করেছে জমি দখলে নিতে। এরই ধারাবাহিকতায় রবিবার ভোরে ঘুমন্ত থাকা অবস্থায় জলু ও মিয়াবাহিনীর নেতৃত্বে ৭০/৮০ জনের ভাড়াটিয়া রোহিঙ্গা সন্ত্রাসী মিলে একযোগে ধারালো দা, কিরিচ ও লাটিসোঁটা নিয়ে হামলা চালায় ।

এ সময় বাধা দিতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয় সাইফুল ইসলাম (৩০) আরাকান মিয়া (৩৫),খালেদা(২৫)। এ সময় সন্ত্রাসীররা বাড়ি ঘরে ব্যাপক লুটপাট ও ব্যাপক ভাংচুর চালায়। সন্ত্রাসীদের কিরিচের আঘাতে সাইফুল ও ফোরকানের দু,পা ভেংগে গেছে। তাদের প্রথমে উখিয়া হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যপারে মামলার প্রস্তুতি চলছে বলে আহত ফোরকান চৌধুরী জানান।
এ ব্যাপারে উখিয়া থানার ওসি মর্জিনা আকতার মর্জুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,এ বিষয়ে এখনো অভিযোগ পায়নি,অভিযোগ পাওয়া গেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।