৯ আগস্ট, ২০২৬ | ২৫ শ্রাবণ, ১৪৩৩ | ২৫ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

উখিয়ার পথে খালেদা জিয়া

রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করতে উখিয়ার পথে যাত্রা শুরু করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার সকাল ১১টা ২০ মিনিটে তিনি কক্সবাজারের সার্কিট হাউজ থেকে উখিয়ার উদ্দেশে যাত্রা করেন তিনি। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এ বিষয়টি জানান।
জানা গেছে, খালেদা জিয়া উখিয়ার ময়নারগোনা রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ দেবেন। এর আগে সোমবার সকালে রোহিঙ্গা ক্যাম্পে বিএনপির ত্রাণ কমিটির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সেনাবাহিনীর কাছে ৪৫ ট্রাক ত্রাণ হস্তান্তর করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা রোহিঙ্গাদের জন্য চাল, শিশু খ্যাদ্য, গর্ভবতী মায়ের খাদ্যসহ বিভিন্ন সামগ্রী হস্তান্তর করেছি।’
এদিকে, কক্সবাজার শহর থেকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আসতে বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা সড়কের দুই পাশে অবস্থান নিয়েছেন। এসময় তাদের খালেদা জিয়াকে স্বাগত জানাতে দেখা গেছে।
বিএনপির বিভিন্ন সূত্র জানায়, সরাসরি রোহিঙ্গাদের হাতে ত্রাণ দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আছে। তাই হাতে হাতে ত্রাণ দেওয়ার সুযোগ নেই খালেদা জিয়ার। এক্ষেত্রে ক্যাম্পের দায়িত্বশীল কর্তৃপক্ষ সেনাবাহিনীর কাছেই সব ত্রাণ হস্তান্তর করা হয়েছে। তবে খালেদা জিয়া বিএনপিপন্থী চিকিৎকদের সংগঠন ড্যাবের মেডিক্যাল টিম উদ্বোধন করবেন। পাশাপাশি তিনি রোহিঙ্গা ক্যাম্পে কিছু ঘর পরিদর্শন করতে পারেন। রবিবার সায়রুল কবির খান জানিয়েছিলেন, ‘সোমবার সকালে কক্সবাজার সার্কিট হাউজ থেকে উখিয়ায় রওনা হবেন ম্যাডাম। সেখান চারটি ক্যাম্পে যাবেন তিনি। এসময় তার সঙ্গে বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।