২১ ফেব্রুয়ারি, ২০২৬ | ৮ ফাল্গুন, ১৪৩২ | ৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য

উখিয়ার ট্রাক খাদে পড়ে ২ রোহিঙ্গা কিশোরী নিহত

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ার বালুখালীতে ট্রাক খাদে পড়ে দুই রোহিঙ্গা কিশোরী নিহত হয়েছে।গতকাল রোববার উখিয়ায়র বালুখালীর ১৫ নম্বর ক্যাম্পের ব্লক-৯ এর ঢালায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো ১৪ বছরের কানতা ক্যাম্প ১৫ এর জি/২ ব্লকের জিয়াবুল হকের মেয়ে ও ১২ বছরের নুর কলিমা একই এলাকার আবদু সালামের মেয়ে।
তথ্য নিশ্চিত করে ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন  বলেন, ১০ হাজার ইট বহনকারী একটি ট্রাক খাদে পড়ে যায়। এ সময় রাস্তার পাশ দিয়ে যাওয়ার পথে ওই ট্রাকের নিচে চাপা পড়ে কানতা ও নুর কলিমা। পরে খবর পেয়ে এপিবিএন সদস্যরা ট্রাকটির নিচ থেকে দুই কিশোরীর মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
তিনি বলেন,ট্রাকটির চালককে আটক করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।