২৬ জুলাই, ২০২৬ | ১১ শ্রাবণ, ১৪৩৩ | ১১ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ

উখিয়ার ছাত্রলীগ নেতা জাবুর জানাযা সম্পন্নঃ এলাকায় পুলিশ মোতায়েন

উখিয়ার পালংখালীর বটতলী এলাকায় দু’গ্র“পের সংঘর্ষে স্কুল ছাত্রলীগের সভাপতি মুজিবুর রহমান জাবু নিহত হওয়ার ঘটনায় এলাকা এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংর্ঘষের আশংকা রয়েছে।

উখিয়া থানার পুলিশ উত্তেজনা প্রশমনে নজরদারী বাড়িয়ে দিয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে একটি এজাহার দায়ের করা হয়েছে, তবে এখনো পর্যন্ত মামলা রেকর্ড করা হয়নি।

আজ সোমবার বিকাল সাড়ে ৫টায় নিহতের নামাজে জানাযা আনজুমান পাড়া এলাকায় সম্পন্ন হয়। এতে ইমামতি করেন হাফেজ মোকতার আহমদ। এর পুর্বে বক্তব্য রাখেন, জেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন জুয়েল, জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক এম এ মোকতার, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মুরশেদ তানিম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আভাষ শর্মা বিশু, উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, উখিয়া ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোহাম্মদ নোমান, নিহতের চাচা মেম্বার সোলতান আহমদ।

এসময় বক্তারা, জাবু হত্যার ঘটনায় নিরাপরাধ লোক জড়িত না করে প্রকৃত দোষী ব্যাক্তিকে আসামী করার অনুরোধ জানিয়েছে। এবং এ ঘটনাকে যাতে রাজনৈতিক ইস্যু করা না হয়।

উল্লেখ্য যে, গত রবিবার রাত ৮টার দিকে পালং খালী বটতলী এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে স্কুল ছাত্র মুজিবুর রহমান জাবু নিহত হয়।

স্থানীয়রা জানান, চিংড়ী ঘের ব্যবসায় দাদনের টাকা ও মাছ দিতে অস্বীকৃতি জানায় ঘটনান সুত্রপাত হয়। উখিয়া থানার আবুল খায়ের বলেন, সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।