মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

উখিয়ার কোটবাজারে বলি খেলার নামে চলছে জুয়া খেলা

শেয়ার করুন

download

উখিয়ার কোটবাজারসহ বিভিন্ন স্থানে বলি খেলার নামে চলছে জমজমাট জুয়ার আসর। সিন্ডিকেট জুয়াডির চক্রে সদস্যরা বলি খেলার নামে জুয়ার আসর বসিয়ে সহজ সরল মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়ে ফুতুর বানাচ্ছে। এক শ্রেণীর কতিপয় পুলিশ সদস্যকে ম্যানেজ করে গত মাস ব্যাপী বলি খেলার নামে অবৈধ জুয়া খেলা চলে আসছে। বর্তমানে বলি খেলাকে কেন্দ্র করে এলাকায় চুরি ডাকাতি বৃদ্ধি সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশাংকা দেখা দিয়েছে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, গত সোমবার ও মঙ্গলবার কোটবাজার স্টেশনের পূর্ব পাশে বলি খেলার আয়োজন করলেও মূলত চলছে জমজমাট জুয়া আর মদের আসর। শান্তির পুকুর পাড়ে বিশাল দুইটি প্যান্ডেল দিয়ে প্রকাশ্য জুয়ার আসর পরিচালনা করা হচ্ছে। কোথাও বলি খেলার কোন চিহ্ন নেই। হাঁটু পরিমান পানিতে কোন মানুষই বলি খেলা দেখতে আসেনি। কেবল জুয়াড়িদের আমন্ত্রনে জুয়া খেলার জন্য কয়েকশ লোক জড়ো হয়। অভিযোগে প্রকাশ, থানা পুলিশকে ম্যানেজ করে গত মাস ব্যাপী কোটবাজার, হলদিয়াপালং, মরিচ্যা চেক পোষ্ট, জালিয়াপালং সহ বিভিন্ন এলাকায় বলি খেলার নামে অবৈধ জুয়া খেলা চলে আসছে। এলাকাবাসীর অভিমত এ জুয়া খেলার কারণে গ্রামে গঞ্জে চুরি ডাকাতি বৃদ্ধি পেয়েছেন। শুধু তাই নই বর্তমানে বলি খেলা কেন্দ্রীক বাংলা মদের বেচা কেনা বেড়ে গেছে। সুশিল সমাজের দাবী অবিলম্বে বলি খেলার নামে অবৈধ জুয়ার আসর উচ্ছেদ করে দিয়ে এলাকায় শান্তি শৃংঙ্খলা ফিরিয়ে আনার জন্য পুলিশ সুপারের হস্তকেপ জরুরী।উখিয়ার কোটবাজারসহ বিভিন্ন স্থানে বলি খেলার নামে চলছে জমজমাট জুয়ার আসর। সিন্ডিকেট জুয়াডির চক্রে সদস্যরা বলি খেলার নামে জুয়ার আসর বসিয়ে সহজ সরল মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়ে ফুতুর বানাচ্ছে। এক শ্রেণীর কতিপয় পুলিশ সদস্যকে ম্যানেজ করে গত মাস ব্যাপী বলি খেলার নামে অবৈধ জুয়া খেলা চলে আসছে। বর্তমানে বলি খেলাকে কেন্দ্র করে এলাকায় চুরি ডাকাতি বৃদ্ধি সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশাংকা দেখা দিয়েছে। সরজমিন পরিদর্শনে দেখা যায়, গত সোমবার থেকে কোটবাজার স্টেশনের পূর্ব পাশে বলি খেলার আয়োজন করলেও মূলত চলছে জমজমাট জুয়া আর মদের আসর। শান্তির পুকুর পাড়ে বিশাল দুইটি প্যান্ডেল দিয়ে প্রকাশ্য জুয়ার আসর পরিচালনা করা হচ্ছে। কোথাও বলি খেলার কোন চিহ্ন নেই। হাঁটু পরিমান পানিতে কোন মানুষই বলি খেলা দেখতে আসেনি। কেবল জুয়াড়িদের আমন্ত্রনে জুয়া খেলার জন্য কয়েকশ লোক জড়ো হয়। অভিযোগে প্রকাশ, থানা পুলিশকে ম্যানেজ করে গত মাস ব্যাপী কোটবাজার, হলদিয়াপালং, মরিচ্যা চেক পোষ্ট, জালিয়াপালং, উখিয়া সদর, কুতুপালংসহ বিভিন্ন এলাকায় বলি খেলার নামে অবৈধ জুয়া খেলা চলে আসছে। এলাকাবাসীর অভিমত এ জুয়া খেলার কারণে গ্রামে গঞ্জে চুরি ডাকাতি বৃদ্ধি পেয়েছেন। শুধু তাই নই বর্তমানে বলি খেলা কেন্দ্রীক বাংলা মদের বেচা কেনা বেড়ে গেছে। সুশিল সমাজের দাবী অবিলম্বে বলি খেলার নামে অবৈধ জুয়ার আসর উচ্ছেদ করে দিয়ে এলাকায় শান্তি শৃংঙ্খলা ফিরিয়ে আনার জন্য পুলিশ সুপারের হস্তকেপ জরুরী।

শেয়ার করুন