৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

উখিয়ার ইনানীতে চেয়ারম্যান ও মেম্বার মুখোমুখি : রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা

SAMSUNG CAMERA PICTURES
উখিয়ার উপকূলীয় এলাকা ছেপটখালী সিকদার পাড়া গ্রামে একটি ব্রীজ নিমার্ণ নিয়ে চেয়ারম্যান ও স্থানীয় ইউপি সদস্যের মধ্যে বিরোধের জের ধরে গতকাল বুধবার বিকেল ৪টার দিকে দু’পক্ষের লোকজন মুখোমুখি অবস্থান নেয়। ইউপি সদস্যের দাবী চেয়ারম্যান ব্রীজ নিমার্ণ ব্যয় বরাদ্ধ থেকে দাবীকৃত ৫০ হাজার টাকা চাঁদা না দেওয়াতে তার নিমার্ণ কাজে বাঁধা প্রদান করছে। এব্যাপারে গতকাল বুধবার ইউপি সদস্য সুলতান আহমদ বাদী হয়ে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি অভিযোগ দায়ের করেছে।
জানা গেছে, এলজিএসপি-২ এর অর্থায়নে প্রায় ২ লক্ষ টাকা ব্যয় বরাদ্ধে সিকদার পাড়া গ্রামে গত একমাস ধরে একটি ব্রীজ নিমার্ণের কাজ করে আসছিল ইউপি সদস্য। গতকাল বুধবার স্থানীয় মহিলা মেম্বার চেয়ারম্যানের নিকটতম আতœীয় জাহানারা বেগম ব্রীজ নিমার্ণের জন্য ঘটনাস্থলে গেলে এলাকাবাসী বাঁধা দেয়। এঘটনা নিয়ে উভয়পক্ষের মধ্যে তুমুল উত্তেজনা দেখা দেয়। স্থানীয় ওয়ার্ড আ’লীগের সভাপতি জাফরুল ইসলাম জানান, সুলতান মেম্বারের নিমার্ণাধীন কাজের উপর মহিলা মেম্বারকে ওই কাজের পুনঃনির্দেশ দেওয়াটা চেয়ারম্যানের উচিত হয়নি। এলাকার প্রবীণ ব্যক্তি মোজাফ্ফর আহমদ সিকদার জানান, চেয়ারম্যানের অযৌক্তিক নিদের্শের কারণে গ্রামে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেহেতু ওই ব্রীজ নিমার্ণ খাতে সুলতান মেম্বার লক্ষাধিক টাকা ইতিমধ্যে বিনিয়োগ করেছে। এব্যাপারে জালিয়াপালং ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।