মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

উখিয়াবাসীর স্বার্থে কর্তব্যপালনে কস্ট দিয়ে থাকলে ক্ষমা করবেন- এএসআই শামীম

শেয়ার করুন

করোনায় ভাইরাস সংক্রমণে সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকার কর্তৃক কঠোর নির্দেশনা দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে। এমতাবস্থায় জনগণের স্বার্থে সারাদেশের ন্যায় কঠোর দায়িত্ব পালন করেছেন উখিয়া উপজেলার পুলিশ প্রশাসন। উখিয়া উপজেলার অন্যতম ব্যাস্ততম নগরী কোটবাজারে দায়িত্ব পালন করেন বিএম শামীম (সহকারী পুলিশ উপ পরিদর্শক উখিয়া) । তিনি তার রাষ্ট্রীয় দায়িত্ব পালন কালে সাধারণ জনগণের কল্যাণে কাজ করতে গিয়ে অসতর্কতায় যদি কোনো ভুল করে থাকেন সেই ব্যাপারে ক্ষমা চেয়ে নিজের ব্যাক্তিগত ফেইসবুক আইডিতে একটি পোষ্ট দিয়েছেন। যা পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো:-

উখিয়া থানা এলাকার বাণিজ্যিক রাজধানী কোর্ট বাজার এলাকার এমন চিত্র তৈরি করতে অনেকের মনে হয়ত কষ্ট দিয়েছি তাই………
প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি জাতির কাছে।
সরকারী দ্বায়িত্ব পালনকালে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি। আমাদের সকল কিছুই আপনাদের স্বার্থে এবং আপনাদেরকে ভাল রাখার জন্য।
আপনাদের কাছে বিশেষ ভাবে অনুরোধ করবে আপনারা সরকারের দেয়া সকল নির্দেশনা যথাযথ ভাবে মেনে চলুন। নিজে ভাল থাকুন রক্তের বিনিময়ে অর্জিন প্রিয় মাতৃ ভূমিকে সু-রক্ষিত রাখোন।

এই ব্যাপারে তার সাথে ফোন কলের মাধ্যমে যোগাযোগ করা হলে তিনি জানান করোনা সংক্রমণ ঠেকাতে সরকার কর্তৃক কঠোর নির্দেশনা মেনে চলতে সবাইকে আহ্বান জানান। চোর পুলিশ খেলে নিজের জীবন, নিজের পরিবারের জীবন এবং দেশের মানুষের জীবন যাতে সংকটে না পেলে সেজন্য সরকারের দেওয়া লক ডাউন নিয়মনীতি সকলকে মেনে চলতে অনুরোধ করেন। তিনি জানান সরকারের নির্দেশনা মেনে চলতে গিয়ে হয়তো অসতর্ক অবস্থায় কোনো সাধারণ মানুষের মনে দুঃখ দিয়ে থাকলে ক্ষমার জন্য তিনি নিজের ফেইসবুক ওয়ালে এই পোষ্ট দেন।

শেয়ার করুন