মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

উখিয়াবাসীকে শাহ্জান সাজুর ঈদের শুভেচ্ছা

শেয়ার করুন

প্রেস বিজ্ঞপ্তি:

ঈদুল ফিতর উপলক্ষে উখিয়াবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ উখিয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শাহ্জান সাজু। এক শুভেচ্ছা বার্তায় শাহ্জান সাজু করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসমাগম এড়িয়ে সচেতনতার সঙ্গে ঘরে অবস্থান করেই ঈদ উদযাপনে উখিয়াবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় বিশ্ববাসীর নিরাময় ও সুস্বাস্থ্য এবং নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে উখিয়া উপজেলা যুবলীগের এ সাংগঠনিক সম্পাদক বলেন, ‘পবিত্র ঈদুল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।’

তিনি বলেন, ‘এবার পবিত্র ঈদুল ফিতর এমন একটি সময়ে সমাগত, যখন মহামারি করোনাভাইরাসে আক্রান্ত সমগ্র বিশ্ব। অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির। দীর্ঘদিন ঘরবন্দি থেকে মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। এমনই সময় পবিত্র ঈদ এসেছে আনন্দের বার্তা নিয়ে। তাই জনসমাগম এড়িয়ে সচেতনতার সঙ্গে ঘরে অবস্থান করেই ঈদ উদযাপন করতে হবে। স্বাস্থ্যবিধি মেনেই পড়তে হবে নামাজ’।

তিনি আরও বলেন, ‘ঈদুল ফিতরের মহিমান্বিত আহ্বানে শান্তিময় হয়ে উঠুক বিশ্বসমাজ। অাসুন সমাজের ধনী-গরিব, ধর্ম-বর্ণ-গোত্র, জাতি-গোষ্ঠী-সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের খুশি ভাগাভাগি করে নিই। পরম করুণাময় আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করি— মানুষের জীবন থেকে দূরীভূত হোক সকল মহামারি,বঞ্চনা,অন্যায়-অবিচার।গড়ে উঠুক শান্তিময় নতুন এক বিশ্ব’।

শেয়ার করুন