২৬ জুলাই, ২০২৬ | ১১ শ্রাবণ, ১৪৩৩ | ১১ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ

উখিয়া হলদিয়ার পশ্চিম মরিচ্যা বৌদ্ধ শ্মশান রাস্তার কাজের শুভ উদ্বোধন

উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের আওতাধীন পশ্চিম মরিচ্যা বৌদ্ধ শ্মশানের রাস্তার কাজ উদ্ভোদন হয়েছে। ১৪ ই এপ্রিল কাজের উদ্ভোদন হয়।
হলদিয়ার বৌদ্ধ সম্প্রদায়ের প্রাণের দাবি ছিল এই ঐতিহাসিক বৌদ্ধ শ্মশান রাস্তা। আজ সে ঐতিহাসিক রাস্তার শুভ উদ্বোধন করা হয়েছে। উক্ত রাস্তার কাজ উদ্ভোদন করেন ৩নং হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড়ের ইউপি সদস্য এম.মনজুর আলম।
এসময় উপস্থিথ ছিলেন বিশিষ্ট আওয়ামীলীগ নেতা গিয়াস উদ্দিন চৌধুরী,উখিয়া উপজেলা বিএনপির উপদেষ্ঠা জনাব মাষ্টার বদর উদ্দিন, হলদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব আলী আহমদ, হলদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব নজির আহমদ, হলদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সা:সম্পাদক আব্দুল মালেক, মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবু জিতন্দ্র লাল বড়ুয়া, হলদিয়া পালং উত্তর ইউনিয়ন যুবদলের সিনিয়ার সহ-সভাপতি গিয়াস উদ্দিন সহ বৌদ্ধ সমাজ ও এলাকার নেতৃবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।